ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নসিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট ফুলবাগান এলাকার বাসিন্দা। শনিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার ঘুণ্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটে যাওয়ার জন্য কয়েকজন ব্যবসায়ী নসিমনে করে গরু নিয়ে যাচ্ছিলেন। পথে ঘুণ্টি এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুল মারা যান। আহত হন আরও কয়েজন ব্যবসায়ী। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি হিপজুর আলম মুন্সি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০১:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭