ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ মিছিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরাইলি। খবর রয়টার্স ও ইসরাইলি সংবাদপত্র হারেৎসের। বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। কিন্তু এসব বিষয়ে পুলিশ যাতে কোনো তথ্য প্রকাশ না করে, এ জন্য পার্লামেন্টে একটি আইন পাস করতে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

আর এ ঘটনার প্রতিবাদেই শনিবার রাতে তেলআবিবের হাজার ইসরাইলি রাস্তায় নেমে আসে। চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিল।

চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিল- ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেয়া এবং আরেকটি ছিল একটি সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা।

আগামী সপ্তাহে পার্লামেন্টে ওই বিতর্কিত আইন পাস করার চেষ্টা করছেন নেতানিয়াহু। ওই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানিয়াহু। তবে নেতানিয়াহু এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭