ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন তালাকে তিন বছরের সাজার প্রস্তাব ভারতের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে ‘তিন তালাকের’ মাধ্যমে বিয়ে বিচ্ছেদের চেষ্টা করা হলেই স্বামীকে তিন বছরের সাজা দেয়ার প্রস্তাব আনা হয়েছে। এর আগে, গত আগস্টে এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু কর্মকর্তারা বলছেন, তা সত্ত্বেও ‘তিন তালাক’ বন্ধ হয়নি।

‘তিন তালাক’ বা তাৎক্ষণিক তালাকের এই প্রথার প্রচলন আছে মুসলিমদের মধ্যে। এতে স্বামী মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করেই বা ইমেল বা টেক্সট মেসেজে লিখে পাঠিয়েই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙ্গে ফেলতে পারে। তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা, জরিমানা এবং এর কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। ‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল’ এখন আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।

ভারতের সরকারী বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানাচ্ছে, এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে। এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে। স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন, তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে, সেজন্যেই এসব বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন ভারতীয় কর্মকর্তা। যে খসড়াটি তৈরি করা হয়েছে, তাতে স্বামীর জামিনের কোনো বিধান রাখা হয়নি।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এই বিলটি পর্যালোচনা করা হতে পারে। এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে। তিন তালাক প্রথা যেসব দেশে টিকে আছে তাদের মধ্যে ভারত অন্যতম। পাঁচজন মুসলিম মহিলা এই প্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। তাদের মামলাতেই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অনৈসলামিক বলে রায় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন তালাকে তিন বছরের সাজার প্রস্তাব ভারতের

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭