ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদীকে বলেছিলাম, দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ না করতে: ওবামা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা উচিত নয়। তিনি বলেন, ভারতীয় সমাজে মুসলিমদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত এবং তারা যাতে নিজেদের ভারতীয় মনে করেন সেই ব্যবস্থা করা উচিত। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এই কথা বলেন ওবামা।

প্রধানমন্ত্রী মোদী তার কথায় কোনো উত্তর দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ব্যক্তিগত আলোচনার এই বিষয়টি প্রকাশ করা তার উদ্দেশ্য নয়। তবে মুসলমানরা যাতে নিজেদের ভারতীয় মনে করেন দেশের সরকার এবং সংখ্যাগরিষ্ঠের সেই সুযোগ দেওয়া উচিত।

ওবামা বলেন, ভারতে মুসলিমরা অনেক ক্ষেত্রেই সফল এবং তারা নিজেদের সমাজে অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়েছেন। প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এই প্রথম ভারত সফরে এলেন ওবামা। মিশেল ওবামার ‘ওবামা ফাউন্ডেশন’ নামে একটি অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোদীকে বলেছিলাম, দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ না করতে: ওবামা

আপডেট সময় ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭