ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে বান্ধবীর সামনে যুবককে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে রনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার আগে যশোর ডিসি চত্বর কালেক্টরেট পার্কে এ ঘটনা ঘটে। রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনি শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রনি তার বান্ধবী ইভাকে নিয়ে গল্প করছিল। এসময়ে তার অপর বন্ধু আকতার হোসেন ও সেখানে ছিল। সন্ধ্যার একটু আগে কয়েকজন দুর্বৃত্ত পার্কের ভিতরে ঢুকে রনির কাছে গিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময়ে তার সঙ্গীরা চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পার্কের অন্যান্য লোকের সহযোগিতায় রনিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ডা. সাইদুর রহমান বলেন, রনির বন্ধুরা সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। তখন তার অবস্থা খুবই আশংকাজনক ছিল। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তাদের বলেছিলাম চব্বিশ ঘণ্টা পার না হলে আমরা কিছু বলতে পারবো না। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় রনি নামে এক যুবকের হত্যার ঘটনা হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ করা হয়নি। নিহতের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে বান্ধবীর সামনে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭