ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ. লীগের সভাপতিমণ্ডলীতে খসরু, আইন সম্পাদক রেজাউল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তার জায়গায় দলের আইন সম্পাদকের পদে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার রাতে বলেন, “গত অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাদের মনোনীত করেছেন।”

আব্দুল মতিন খসরু গত ছয় বছর ধরে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আইনমন্ত্রী করা হয়েছিল তাকে। কুমিল্লা-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খসরু।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার আইনজীবী ছিলেন।

বর্তমানে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য রেজাউল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি।

আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর দুটি এবং কার্যনির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ. লীগের সভাপতিমণ্ডলীতে খসরু, আইন সম্পাদক রেজাউল

আপডেট সময় ০৩:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭