ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

নেত্রকোণায় নতুন প্রজন্মকে গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে নেত্রকোণায় নতুন প্রজন্মের সাথে মুক্তিযুদ্ধের গল্প বলেছেন মুক্তিযোদ্ধারা। বিজয়ের মাসের প্রথম দিন শুক্রবার সকাল থেকে দুপুর নাগাদ চলে এই কথা বলা।

শহরের তেরীবাজার এলাকায় যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটি নিজেদের কার্যালয়ে এই নতুন প্রজন্মের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন, মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, আইয়োব আলী, জহিরুল হক হীরা, আলী আজগর খান পাঠান পন্নী। এছাড়াও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয় তুলে ধরেন- সাংবাদিক লাভলু পাল চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শাহীন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থী নুযহাত তাবাসসুম তাসফি বলে, সম্মিলনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের নানা দিক জানতে পেরেছি। তাছাড়া মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এমন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সরাসরি যুদ্ধের বিবরণ শুনে শিহরিত হয়েছি।

আরেক শিক্ষার্থী জিল্লুর রহমান রাজীব বলেছে, বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের ইতিহাস জানতে পেরেছি। নেত্রকোণায় যুদ্ধের শুরুতে মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুট করে যুদ্ধে অংশ নেয়া, নেত্রকোণাকে হানাদারমুক্ত করার যুদ্ধের ইতিহাস জানতে পেরেছি।এমন অনুষ্ঠান আরো হলে আমরা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানতে পারব, ধারণ করতে পারব।

যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটির আহবায়ক শামছুজ্জোহা বলেন, মুক্তিযোদ্ধাদের আলোচনায় নেত্রকোণার মুক্তিযুদ্ধের শুরু থেকে হানাদারমুক্ত দিন নাগাদের মুক্তিযুদ্ধের চিত্র যেমন উঠে এসেছে তেমনি ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণসহ ধারাবহিকভাবে মুক্তিযুদ্ধের নানা দিক এসেছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

নেত্রকোণায় নতুন প্রজন্মকে গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

আপডেট সময় ০৪:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭