ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

বাগমারায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রতন আলী (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বলিদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন নওগাঁর রানীনগর উপজেলার পূর্ব বালুপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নিহত রতন একজন দড়ি ব্যবসায়ী। সকালে তিনি নসিমনে চড়ে দড়ি নিয়ে বাগমারার মোহনগঞ্জ হাটে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে তার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রতন।

ওসি জানান, লাশ উদ্ধার করে পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককেও। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাগমারায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭