ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাস দমন আইনে পরিবর্তন এনেছে কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতার সন্ত্রাস দমন আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দোহা ও তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম সংকটের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলোর এটি ছিল অন্যতম।
কাতার সন্ত্রাসবাদে অর্থায়ন করছে বলে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ অভিযোগ করে আসছে। খবর: বাসস।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির বৃহস্পতিবার জারি করা এক ফরমানে ব্যক্তি ও সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রণয়ন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়।এতে সন্ত্রাসী, সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধ, সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার বিষয় সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডে অর্থ যোগান বন্ধে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেয়া হলো।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন কাতারের উপর অবরোধ আরোপ করে। তারা স্থলসীমান্ত বন্ধ এবং আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি কাতারি নাগরিকদের বহিষ্কার করে।

এ অঞ্চলের সবচেয়ে গুরুতর এ রাজনৈতিক সংকট নিরসনে এ চার আরব দেশ কাতারের কাছে ১৩ দফা দাবির একটি তালিকা পেশ করে। তবে কাতার তাদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখান করে এসব দাবিকে অযৌক্তিক অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সন্ত্রাস দমন আইনে পরিবর্তন এনেছে কাতার

আপডেট সময় ১১:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭