ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণীকে গণধর্ষণের পর হত্যা মামলায় মহিদুল রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর লাশ লুকানোর ঘটনায় গ্রেপ্তার পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম রায়হানের তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুর দুইটায় রায়হানকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আবারো রিমান্ডে নেয়া হয়েছে। প্রয়োজন হলে অন্য অভিযুক্তদেরও আবারো রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত, ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা ডিগ্রি কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এ হত্যার রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থাকে বরগুনা থানার পুলিশ। পরে তথ্য পেয়ে গত ১০ নভেম্বর শুক্রবার পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীরকে গভীর রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ১১ নভেম্বর রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ ১২ নভেম্বর বিকালে পাথরঘাটার আদালতে মাহমুদ ও রায়হানের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনাল দানিয়েল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণীকে গণধর্ষণের পর হত্যা মামলায় মহিদুল রিমান্ডে

আপডেট সময় ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭