ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

জয়পুরহাটে চারজনকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর-তালপাড়া আদিবাসী পল্লীতে চাঞ্চল্যকর চার হত্যা মামলার রায়ে সুমন হেমরম নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টায় এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালপাড়া আদিবাসী পল্লীতে ঘরজামাই সুমন যৌতুকসহ আরও সুযোগ-সুবিধা দাবি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে একে একে হত্যা করেন শিশু পুত্রসহ চারজনকে। নিহতরা হলেন শাশুড়ি সন্ধ্যা রানী হাস্তা, মামা শ্বশুর লকাস হেমরম, শ্যালিকা তেরেজা মারান্ডি। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে সুমনের স্ত্রী সিলভিয়া হেমরম চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেন।

ঘটনার দিন সন্ধ্যায় সিলভিয়ার বাবা মানুয়েল মারান্ডি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এর তিন মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত আজ রায় ঘোষণা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জয়পুরহাটে চারজনকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭