ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করে দেশ ছেড়ে পালিয়েছেন: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলা মোকাবেলার ভয়ে এখন দেশ ছেড়ে পালিয়েছেন। আজ শুক্রবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তার ছেলে বিএনপি নেতা তারেক জিয়ার সাত বছরের জেল হয়েছে। তারেকও জেল খাটার ভয়ে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারেক জিয়া দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে অভিযোগ করে মন্ত্রী আরও বলেন, যারা দেশকে ভালোবাসে না তারা কিভাবে এই দেশের মানুষের সমর্থন পাবে?

খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নত দেশে পরিণত হতে চলেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে মারা যায় না। সারের জন্য কৃষকের ওপর গুলি চালানো হয় না।

গ্রাম-শহরের সুষমভাবে উন্নয়ন ত্বরাম্বিত হচ্ছে মন্তব্য করে এলজিআরডিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নেত্রী বেগম জিয়া ক্ষমতা থাকা অবস্থায় দেশে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। যার কারণে দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে পড়া থেকে এখন উন্নয়নের মহাসড়কে নিয়ে তুলেছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।

পরে মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের তহবিল থেকে ৮৬৬ জন বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে মোট ৫৬ লাখ ৮০ হাজার ৮০০ টাকার অনুদান বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করে দেশ ছেড়ে পালিয়েছেন: মোশাররফ

আপডেট সময় ০৯:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭