ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্দলীয় সহায়ক সরকারের চ্যালেঞ্জ নিতে আ.লীগ অক্ষম: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম। তাই তারা ৫ জানুয়ারির মতোই এবারও দেশে একটা অর্থবহ নির্বাচন দিতে ব্যর্থ হবে।’

শুক্রবার (২১ জুলাই) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরূদ্ধে ব্যক্তিগত বিষোদগার করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রশ্নে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কাউকেই গ্রাহ্য করে না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিরোধীদলকে দমনের জন্য গুম খুনের রাজনীতি করছে।’

তিনি সাম্প্রতিক ঘটে যাওয়া ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘মান্নানের পরিবার কতটুকু সুবিচার পাবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের নিজ দলের মধ্যকার এসব খুনোখুনীর কারণ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা। আর তাই পুলিশ কোনও জিজ্ঞাসাবাদ না করে অভিযুক্তদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্দলীয় সহায়ক সরকারের চ্যালেঞ্জ নিতে আ.লীগ অক্ষম: ফখরুল

আপডেট সময় ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭