ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় সালমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী গার্মেন্টকর্মী বাদল পলাতক রয়েছেন।

নিহত সালমা গাজীপুরের টঙ্গী থানা এলাকার মুরকুন গ্রামের লোকমান মিয়ার মেয়ে। নিহতের চাচা আব্দুল মান্নান জানান, বিগত প্রায় দেড় বছর আগে সালমার সঙ্গে মো. বাদলের মিয়ার বিয়ে হয়। ওই সময় ঘর সাজাতে যা কিছু প্রয়োজনীয় আসবাবপত্র তাদের দেয়া হয়েছিল। কিন্তু স্বামী ও তার পরিবারের চাহিদা দিন দিন বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় বাদল ও তার পরিবারের লোকজন সালমার বাবার কাছে নগদ তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে সালমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন তারা। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গত কয়েকদিন আগে সালমা তার বাবার বাসায় চলে আসেন। স্বামীর বাড়ির নির্যাতন এবং বাবার টাকা প্রদানে অপারগতায় অবশেষে মঙ্গলবার গভীর রাতে তিনি ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ রাত তিনটায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অপর দিকে ঘটনা টের পেয়ে সালমার স্বামী বাদল তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ করে নিরুদ্দেশ হন। তিনি স্থানীয় একটি গার্মেন্ট কারখানার ওয়াশিং বিভাগে কাজ করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

আপডেট সময় ১০:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭