ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে বহনকারী ভাড়া করা একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর আসাম কলোনি রবের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাওনা টাকা আদায় করতে আসাম কলোনি রবের মোড় এলাকায় ধলু মিয়া নামে এক যুবক এলাকার আরেক যুবককে আটকিয়ে রেখেছিলেন। খবর পেয়ে নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসিক আহমেদের নেতৃত্বে ছয়জন পুলিশ ওই যুবককে উদ্ধার করতে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে ধলুসহ তার কয়েকজন সদস্য পুলিশের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে পুলিশকে বহনকারী মাইক্রোবাসের কাচও ভেঙে ফেলা হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান ওসি।

তিনি আরও জানান, পুলিশের ওপর এই হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক পাঁচ যুবককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলাকারী অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭