ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে ভারতে ইভাঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্লোবাল এন্ট্রিপ্রিনিউরশিপ সামিট-এ যোগ দিতে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎ‌কারে তিনি জানালেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ‌ গণতন্ত্রের দুই দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে আরও অনেক কিছু করা উচিত। আর্থিক উন্নতি, সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তা ক্ষেত্রকে মজবুত করতে পারস্পরিক আদানপ্রদানের মতো বিষয়গুলি আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি।’

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রবাদে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গ্লোবাল এন্ট্রিপ্রিনিউরশিপ সামিট (জিইএস)।

তাতে যোগ দিতে ভারত সফরে আসা ইভাঙ্কা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ সভা চলাকালীন আমি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার সুযোগ পাই। তাকে জানাই, ভারতের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে দীর্ঘদিন ধরে আমার শ্রদ্ধা রয়েছে। আশা করি বিশেষত মহিলাদের বিষয়গুলিতে ভারত আরও এগিয়ে যাবে।

এই কথোপকথনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চালিয়ে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। ভারতে এই সফর নিয়ে আমি উচ্ছ্বসিত। ভারতকে আরও ভালোভাবে জানতে খুব শিগগিরই আবার এখানে আসব বলে আশা রাখি।’

এই প্রথমবার জিইএস-এর অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ-ই মহিলা হওয়ার বিষয়টি তুলে ধরেন ইভাঙ্কা। তিনি বলেন, ‘মহিলা উদ্যোক্তাদের শক্তিকরণের প্রয়োজনীয়তার কথা জিইএস ২০১৭-তে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। মহিলারা ভালো কিছু করলে গোটা সম্প্রদায় ও দেশও সমৃদ্ধি লাভ করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে ভারতে ইভাঙ্কা

আপডেট সময় ০৩:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭