ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রবের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। এসময় ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে জনতা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল গনির ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামিম আহমদ (৪০), তার দুই ভাই আব্দুল ওয়াহিদ (৩৫) ও মো. শাহিন আহমদ (৪৭)।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা বলেন, ভোরে ৭/৮ জনের ডাকাতদল তাদের বাড়িতে ডাকাতি করতে ঢুকলে ঘরের লোকজন টের পেয়ে তাদের বাধা দেয়। এক পর্যায়ে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এসময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে এক ডাকাতকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনিরানী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক ডাকাতকে গ্রামবাসী আটক করেছে। ওই ব্যক্তি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আহত ৩

আপডেট সময় ০২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭