ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় একজনকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার গাবতলী উপজেলায় তোজাম্মেল হোসেন তোজাম (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই নয়ন (৩৫)। সোমবার সন্ধ্যায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোজাম দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের মৃত ওসমান আলী মোল্লার ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি খুনের কারণ জানাতে পারেননি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান ওসি খায়রুল বাশার।

স্থানীয়রা জানান, তোজাম্মেল হোসেন তোজাম বৈঠাভাঙা গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যান। নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেল যোগ তিনি, তার আরেক চাচাতো ভাই নয়ন এবং আসাদ নামের তিনজন বাড়ি ফিরছিলেন। উক্ত স্থানে পৌঁছামাত্র ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তোজামকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় তারা নয়নকেও কোপায়। তবে নয়ন দৌড়ে পালিয়ে জীবন বাঁচাতে পারলেও তোজাম মাটিতে লুটে পড়েন।

পরে স্থানীরা তোজাম্মেল হোসেন তোজাম ও নয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নেয়ার পথে তোজাম মারা যান। আহত নয়নকে শজিমেকে ভর্তি করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজল-ই-খুদা পলাশ ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় একজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭