ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক: পলক

আকাশ আইসিটি ডেস্ক:

নাগরিক সেবায় ফেসবুক ব্যবহার বিষয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তরের পেইজও ভেরিফাইড করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার ২৭ নভেম্বর বিকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ফেসবুকের এক প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানান। তথ্যপ্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্যোশাল মিডিয়ার যে রকম সৎ ব্যবহার আছে তেমনি অপব্যবহার আছে। ফেসবুকের এই প্রশিক্ষণ ও ভেরিফিকেশন একসাথে হওয়ার কারণে যেটা হয়েছে সরকারের কোনও ব্যক্তি বা সংস্থার নাম ভাঙ্গিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে সেটা নিশ্চিত করা যাবে। ফেসবুকের যে আরও উন্নত ব্যবহার আছে সেটাও প্রশিক্ষণের মাধ্যমে জানা যাবে।

পলক বলেন, কেন আজ ফেসবুক ভেরিফিকেশন দরকার? কারণ আমরা চাই স্যোশাল মিডিয়ার অপব্যবহার রোধ করে সরকারের সকল মন্ত্রণালয়, সংস্থা এবং কর্মকর্তারা ফেসবুকের প্ল্যার্টফর্ম ব্যবহার করে জনগণের সেবাটা আরও দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। সেবার মান যেন বৃদ্ধি করতে পারে এবং এর মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

ডিজিটাল বাংলাদেশের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশর ঘোষণা দেওয়ার আগে কেউ কি কোনও দিন ভেবেছেন এর আগে বাংলাদেশটি কেমন ছিলো। যে বাংলাদেশে ত্রিশ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিলো না। সেই বাংলাদেশে আট কোটি ইন্টারনেট ইউজার। যে বাংলাদেশের আট লক্ষ মানুষের ঘরেও ইন্টারনেট কানেকশন ছিলো না । কেউ কি কখনো ভেবেছে সেই বাংলাদেশে ১০ কোটি মোবাইল ফোন মানুষের পকেটে পকেটে থাকবে।

প্রশিক্ষণ কর্মশালায় ফেইসবুকের মাধ্যমে নাগরিকরা কীভাবে সহজে সেবা পাবেন, সমস্যা সমাধানে, উদ্ভাবনে নাগরিকদের সঙ্গে নিয়ে কীভাবে কাজ করা যায় এসব বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক: পলক

আপডেট সময় ০১:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭