ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁপাইনবাবগঞ্জে চরে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গম চরে একটি ‘জঙ্গি আস্তানার’ সন্ধান পেয়েছে র‌্যাব। পদ্মা নদীর ওপারে চর আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকার এই আস্তানাটিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব অভিযান চালাতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। পরে বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, ভোরে বাড়িটিতে অভিযান চালাতে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। নিক্ষেপ করা হয় গ্রেনেডও। পরে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। সকাল নয়টা পর্যন্ত তারা বাড়িটি ঘিরেই রেখেছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছলে বাড়ির ভেতরে অভিযান শুরু হবে। বাড়িটির ভেতরে কতজন আছেন বা বোমার বিস্ফোরণ ও আগুনে কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেননি র‌্যাবের এই কর্মকর্তা।

ঘটনাস্থল চর আলাতুলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে। ইউনিয়ন পরিষদের (ইউপি) ওই ওয়ার্ডের সদস্য মেসবাউল হক কালু জানান, ভোর চারটার দিকে তিনি বোমা বিস্ফোরণের দুটি বিকট শব্দ শুনেছেন। ওই বাড়িটি আসলে একটি বাথানবাড়ি। সেখানে গরু-ছাগল রেখে লালনপালন করা হতো।

তিনি জানান, বাথানবাড়ির মালিকের নাম রাশিকুল ইসলাম (৪০)। তার বাবার নাম আতাউর রহমান ওরফে কালু। আলাতুলি নতুনপাড়া গ্রামে তাদের আসল বাড়ি। সেই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বিলের ভেতর গরু-ছাগল পালনের জন্য ওই বাথানবাড়িটি করা হয়েছিল।

ইউপি সদস্য জানান, বাথানবাড়িটিতে রাশিকুল, তার স্ত্রী, ১৫ বছর বয়সি এক ছেলে এবং তার শ্বশুর থাকতেন। রাশিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। বছর চারেক আগে গরু-ছাগল পালনের সুবিধার জন্য তিনি ওই বাথান বাড়িটি বানিয়েছিলেন। তবে নির্জন এলাকা হওয়ায় বাড়িটিতে জঙ্গি কার্যক্রম চলতো কি না তা তারা টের পাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁপাইনবাবগঞ্জে চরে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ

আপডেট সময় ০১:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭