ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

মিয়ানমারে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার মিয়ানমার পৌঁছেছেন। রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধনের জন্য বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে পোপের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

দেশটির গণমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার জানায়, পোপ ফ্রান্সিস রবিবার রাতে ইতালির রাজধানী রোম থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হন। সোমবার দুপুরে চার দিনের সফরে ইয়াঙ্গুন বিমানবন্দরের পৌঁছান তিনি। বিমানবন্দরের মিয়ানমার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মিয়ানমারে কোনো পোপের এটাই প্রথম সফর বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে।

রাখাইনে ব্যাপক দমনপীড়ন চালানোয় বিগত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা দেশ থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। খবরে বলা হয়, এই সফরে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও দেশটির সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পোপের।

মিয়ানমার থেকে পোপ বাংলাদেশে আসবেন। এখানে রোহিঙ্গাদের ছোট একটি দলের সঙ্গে পোপের সাক্ষাতের কথা রয়েছে। ৮০ বছর বয়সী পোপ ফ্রান্সিস তার উদার দৃষ্টিভঙ্গী ও বৈশ্বিক অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিত।

উল্লেখ্য, মিয়ানমারে প্রায় সাত লাখ ক্যাথলিক অনুসারি রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। মিয়ানমারের মোট জনসংখ্যা হচ্ছে ৫ কোটি ১০ লাখ। এদিকে মিয়ানমার ও বাংলাদেশ সফরের প্রাক্কালে ফ্রান্সিস টুইটারে সকলের প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

মিয়ানমারে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

আপডেট সময় ০৪:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭