ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

নেত্রকোণায় ভাবিকে খুনে দেবরের ফাঁসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার কলমাকান্দায় ভাবিকে হত্যার দেবরের ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোণার একটি আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। হত্যাকাণ্ডের তিন বছর পর সোমবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামামান রাজা এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তির নাম হান্নান মিয়া। তিনি কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। রায় ঘোষণার সময় হান্নান আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম প্রদীপ জানান, বিল্লাল মিয়ার সঙ্গে তার ভাই হান্নান মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ৮ জুন গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হান্নানের ছুরির আঘাতে তার ভাবি নাছিমা গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই জয়নাল মিয়া বাদী হয়ে হান্নান মিয়াকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

নেত্রকোণায় ভাবিকে খুনে দেবরের ফাঁসি

আপডেট সময় ০৩:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭