ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঋণের চাপে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঋণের চাপে মোফাজ্জল হোসেন (৫০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন।বুধবার রাতে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে বাড়ির পাশের একটি গাছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত মোফাজ্জল হোসেন সাবেক ইউপি সদস্য ফুল মামুদ সরকারের পুত্র।

পরিবার সূত্র জানায়, জমি বিরোধের জের ধরে ১ বছর আগে মোফাজ্জল হোসেনে ও তার লোকজনের বিরুদ্ধে চাচাত ভাই হাবিবুর রহমান একটি মামলা করেন। মামলা চালাতে গিয়ে মোফাজ্জল হোসেন দেড় লক্ষাধিক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন।

নিহতের স্ত্রী আমজুরা বেগম জানান, মামলার কারণে অভাবে পড়ে চার মাস আগেও তিনি (মোফাজ্জল) আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত)আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণের চাপে আত্মহত্যা

আপডেট সময় ০২:৪৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭