ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশিকে হত্যায় মার্কিন যুবকের ২৩ বছরের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় এক মার্কিন যুবককে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে ৩২ বছর বয়সী মার্কিন যুবক ডেভিড লুইমের বিরুদ্ধে এ রায় দেন।জানা যায়, ২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদিরকে (৫১) হত্যার শিকার হন। এ ঘটনায় নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা ডেভিড লুইমকে গ্রেপ্তার করা হয়। কুইন্সের সুপ্রিমকোর্টের বিচারপতি গ্রেগরি এল. লাসাকের অধীনে ১০ দিনের জুরি ট্রায়ালে থাকার পর গত মে মাসে তাকে সেকেন্ড ডিগ্রি মার্ডার (পূর্ব পরিকল্পনা ছাড়াই মুহূর্তের ইচ্ছাবশত খুন) এর দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আর মঙ্গলবার ডেভিড লুইমের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারপতি।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ. ব্রাউন বলেন, এ হত্যাকাণ্ডের ব্যাপারে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ.ব্রাউন বলেন, এটি একটি নির্বিচারি নৃশংস কর্মকাণ্ড। হামলার শিকার ব্যক্তি মাটিতে পড়ে গিয়েছিলেন। আসামী তাকে যখন বার বার ঘুষি ও লাথি দিচ্ছিল তখন তিনি অসহায় ছিলেন।সাক্ষীর জবানবন্দিতে বলা হয়, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদির হিলসাইড ইনে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এদিন রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডেভিড লুইম তার ওপর হামলা করেন। কাদির তখন মেঝেতে পড়ে যান, তার মাথায় আগাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরও কাদিরকে অনবরত লাথি দিয়ে যেতে থাকে ডেভিড।

মস্তিষ্কে আঘাতগ্রস্ত অবস্থায় কাদিরকে স্থানীয় কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মস্তিষ্কে অস্ত্রোপচার চালানো হয়। মস্তিষ্কের ওই আঘাত স্থায়ীভাবে ব্রেন ড্যামেজে রূপ নেওয়ার পর কাদিরকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। প্রায় দু’বছর চরম ভোগান্তির পর ২০১৪ সালের মে মাসে তাঁর মৃত্যু ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশিকে হত্যায় মার্কিন যুবকের ২৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০২:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭