ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগমারায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলায় এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহজাহান আলী। তিনি উপজেলার কামনগর গ্রামের আকবর আলীর ছেলে। মাত্র তিন মাস আগে শাহজাহান আলী বাগমারা ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগ দিয়েছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে মনে করছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, রবিবার সকালে একটি জানাযায় অংশ নিতে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পরে বাড়ি থেকে কিছুটা দূরে ধামিনকামনগর এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ওসি বলেন, নিহত কলেজশিক্ষকের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। তার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। তাই ধরে নেয়া হচ্ছে এটি দুর্ঘটনা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পায়নি।

কলেজশিক্ষকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান ওসি নাসিম আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাগমারায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭