ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের কাজে ও কথায় মিল নেই : নজরুল ইসলাম খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকারের কাজে ও কথায় মিল নেই। সরকার বলছে তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। অথচ দুর্গত এলাকার মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়নি। যদি জনগণের ভোট নিত, তাহলে দায়বদ্ধ থাকত।’

নজরুল ইসলাম খান বলেন, ‘কোনো মানুষ গৃহহীন থাকবে, কোনো মানুষ অসুখে চিকিৎসা পাবে না, এটা সরকারের ব্যর্থতা। সরকারের অযোগ্যতা। আমরা দেখছি সারা দেশের বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে বন্যাদুর্গত মানুষরা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। যদিও সরকার বলছে, তাদের ত্রাণভাণ্ডারে অভাব নেই। কী লাভ তাতে, যদি দুর্গত মানুষ তা না পায়।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা পত্রিকায় দেখেছি চট্টগ্রামে নয়জন শিশু মারা গেছে। রিপোর্ট হয়েছে তারা অপুষ্টিতে মারা গেছে। অর্থাৎ তারা ঠিকমতো খাবার পায় নাই। দেশের নাকি এত উন্নতি হচ্ছে, তাহলে আমাদের শিশুরা না খেয়ে মরবে কেন? কেন আমাদের হাওরের লোকেরা এতদিন ধরে গৃহহীন, আশ্রয়হীন, খাদ্য ও চিকিৎসার অভাবে থাকবে।’ পরে নজরুল ইসলাম খান ইসলামপুর উপজেলার তিনটি ইউনিয়নের আট শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ওয়ারেছ আলী মামুন, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ স্থানীয় নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের কাজে ও কথায় মিল নেই : নজরুল ইসলাম খান

আপডেট সময় ০১:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭