ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২০ কোটির মাইলফলকে শেয়ারইট

আকাশ আইসিটি ডেস্ক:

এক স্মার্টফোন ব্যবহারকারী আরেকজনের সঙ্গে ছবি, ফাইল, অ্যাপ দ্রুত বিনিময় করার জনপ্রিয় মাধ্যম শেয়ারইট। নির্দিষ্ট সীমানার মধ্যে বিনা পয়সায় দ্রুত ফাইল বিনিময় করার এই অ্যাপ্লিকেশন বিশ্বজুড়ে ১২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় শেয়ারইট টেকনোলজিস।

শেয়ারইট ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক জ্যাসন ওয়াং বলেন, আমরা গর্বিত এবং বিশ্বজুড়ে শেয়ারইট ব্যবহারকারীদের প্রতি কৃতজ্ঞ। সব বয়সী মানুষের কাছেই অ্যাপটি জন জনপ্রিয়। দ্রুত বর্ধনশীল দেশগুলোতে সোশ্যাল কনটেন্ট লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে এটি জনপ্রিয়। গান, ভিডিও, ছবি ও অ্যাপ্লিকেশন আদান-প্রদান করা যায় শেয়ারইট দিয়ে। বিভিন্ন স্থানীয় ভাষায় অ্যাপটিকে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। প্রায় ২০০টি দেশে ৩৯টি ভাষায় পাওয়া যায় অ্যাপটি। শেয়ারইট মূলত বিনা মূল্যের অ্যাপ্লিকেশন। ওয়াই-ফাই সমর্থন করে এমন ডিভাইস থেকে ফাইল আদান-প্রদান করা যায়।

ইন্টারনেটের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরে সব বিভাগ মিলিয়ে ৮টি দেশে তালিকার শীর্ষে শেয়ারইট। এগুলো হচ্ছে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২০ কোটির মাইলফলকে শেয়ারইট

আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭