ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৫তম বিসিএসের নন-ক্যাডারে ১৪৬৬ জনকে নিয়োগ

অাকাশ জাতীয় ডেস্ক:

৩৫তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে আরও ১ হাজার ৪৬৬ জনকে দ্বিতীয় শ্রেণিতে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার সকালে পিএসসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৫তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডারে ১ হাজার ৪৬৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে ২১৭ জন, সমাজবিজ্ঞানে ১১০ জন, ভৌত বিজ্ঞানে ১০৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে ১১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া এনবিআরের অধীন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৫৪৫ জন, কর পরিদর্শক পদে ৮০ জনসহ ২৯টি ক্যাটাগরিতে মোট এক হাজার ৪৬৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।এর আগে ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে কয়েক দফায় প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৬৯৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

এ নিয়ে ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করল পিএসসি।৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫১৭ জন পাস করলেও এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩৫তম বিসিএসের নন-ক্যাডারে ১৪৬৬ জনকে নিয়োগ

আপডেট সময় ০১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭