ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেইড ইন লন্ডন মার্কা রূপরেখা দেশবাসী মেনে নেবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না।বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া লল্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছেন। সহায়ক সরকারের রুপরেখা এদেশের মানুষ মেনে নেবে না। বিএনপির ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলে ও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙ্গে জোয়ার আসবে না।

সদস্য সংগ্রহে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারন মানুষের কছে গ্রহন যোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না।জেলা আওয়ামী লীগের সভপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেইড ইন লন্ডন মার্কা রূপরেখা দেশবাসী মেনে নেবে না: কাদের

আপডেট সময় ০১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭