ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষকদের সঙ্গে ধান কেটে মাড়াই করলেন সাংসদ জগলুল

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষকদের উৎসাহিত করতে এবার নিজ হাতে ধান কেটে মাড়াই করলেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শুক্রবার শ্যামনগর সদরের কাশিপুর মুণ্ডাপাড়া থেকে ফেরার পথে খ্যাগড়াদানা গ্রামে নবান্নের ধান ঘরে তোলার জন্য কৃষক জমিতে পাকা ধান কাটছেন এবং ক্ষেতে ধান মাড়াই করছেন। এমন দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিক গাড়ি থামিয়ে জমিতে নেমে পড়েন এবং কৃষকদের সাথে ধান কাটেন।

কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের উৎসাহিত করতে নিজ হাতে পাকা ধান কেটে মাড়াই করেন। এসময় কৃষকদের উদ্দেশ্যে জগলুল হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী সময়মত উন্নতমানের বীজ, সার, কীটনাশকের ব্যবস্থা করেছেন। আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রমজানে গরিব মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করার পাশাপশি রাস্তার পাগলকে নিজের জন্য কেনা ঈদের পাঞ্জাবি পরিয়ে দিয়ে এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এমপি জগলুল। এমন কাজ করায় বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনামও হন। মানব সেবায় অবদানের জন্য এই সাংসদ ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধী স্বর্ণপদকও লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কৃষকদের সঙ্গে ধান কেটে মাড়াই করলেন সাংসদ জগলুল

আপডেট সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭