ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

পছন্দের ব্যাট ছাড়তে হবে ধোনিকে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যাটের আকৃতি নিয়ে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন নিয়ম করায় নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটের আকৃতি সম্পর্কিত নতুন নিয়মটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। ওই দিনের পর থেকে যেকোনো আন্তর্জাতিক ম্যাচে নতুন ব্যাটের আকৃতিতে খেলতে হবে ধোনিকে।

ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এতোদিন নিয়মের বাইরে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারী ব্যাটের দিকেই বেশি নজর ছিলো ধোনির মত বিগ হিটারদের। কারন ব্যাট যত বেশি পুরু-ভারী হবে তত বেশি বাউন্ডারি হবে।আগামী পহেলা অক্টোবর থেকে ব্যাটের মাপ হবে ৬৭ মিলিমিটার মোটা, ১০৮ মিলিমিটার চওড়া ও ৪০ মিলিমিটার এজ।কিন্তু বর্তমানে ধোনির ব্যাটের এজ ৪৫ মিলিমিটার। পাশাপাশি ব্যাটের পুরুত্বও কমাতে হবে তাকে। তবে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট দিয়েই মাঠে নামতে পারবেন ধোনি।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের পছন্দের ব্যাট দিয়ে শুধুমাত্র ধোনিই খেলেন না। এই তালিকায় আরও রয়েছেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। ব্যাটের সুবিধা নিয়ে সকলেই এখন বিধবংসী ব্যাটসম্যান।ধোনি-গেইল-ওয়ার্নারদের ব্যাটের আকৃতি পরিবর্তন হলেও ভারত অধিনায়ক বিরাট কোহালি-দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স-অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের দলনেতা জো রুটের নতুন নিয়মে কোনও সমস্যা হবে না। কারণ এদের সকলেই বেশ আগ থেকেই ক্রিকেট আইন মেনেই ব্যাট ব্যবহার করছেন। সবাই এখন ৪০ মিমির চেয়েও কম পুরুত্বের ব্যাট ব্যবহার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পছন্দের ব্যাট ছাড়তে হবে ধোনিকে

আপডেট সময় ০১:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭