ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিরোজপুরে খালে বিষ ঢেলে মাছ শিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানীতে রাতে খালে বিষ ঢেলে দিয়ে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর ছোরের খালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে কোন এক সময় মাছ শিকারের উদ্দেশ্যে ছোরের খালে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। বিষ ঢেলে দেয়ার পর ভাটির টানে খালের পানি কমে গেলে রাত ৯টার দিকে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে মাছ শিকার। স্থানীয় ডাক দিয়ে যাই এনজিও অফিস থেকে ছোরের খালের স্লুইচ গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে খালে মাছ ধরতে নামে দু’পাড়ের বাসিন্দারা। বিষ ঢেলে দেয়ায় বিভিন্ন প্রজাতির পোনা মাছ এবং চিংড়ি মাছ ভেসে ওঠে। এতে মারা পড়ে লাখ লাখ রেণু পোনাও।

ওই গ্রামের বাসিন্দা বাবু জানান, দুর্বৃত্তরা রাতে খালে বিষ দেয়ার পর বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে। পরে স্থানীয় শত শত বাসিন্দাও রাতে শীত উপেক্ষা করে মাছ ধরতে নামে খালে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, খালে রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে মাছ শিকার করেছে বলে তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পরেছেন। তবে শীত মৌসুম আসলে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শুধু এখানেই নয়, উপজেলার বিভিন্ন খালে শীত মৌসুমে রাতে বিষ ঢেলে মাছ শিকার করে একাধিক সংঘবদ্ধ চক্র। অনেক সময় জনতার হাতে ধরা পড়ায় এদের জেল জরিমানা হলেও থামছে না এ পন্থায় মাছ শিকার করার কার্যক্রম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিরোজপুরে খালে বিষ ঢেলে মাছ শিকার

আপডেট সময় ০২:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭