ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে টহল পুলিশের গাড়ি খাদে, আহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে টহল পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ এবং এক আনসার ও গাড়ির চালক রয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশ সদস্য জাহিদ হাসন (২৮), সঞ্জয় কুমার (২৬), আনসার সদস্য ইলিয়াস কাঞ্চন (৪৫) ও চালক জাকির হোসেন (২২)। আহত দুই পুলিশ সদস্য যশোর পুলিশ লাইনে কর্মরত আছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত জাহিদ জানান, রাত তিনটার দিকে একটি গাড়িতে করে যশোর-মনিরামপুর সড়কে টহল দিচ্ছিলেন তারা। ঘন কুয়াশার কারণে গাড়িটি খাদে পড়ে যায়। এতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাসার বলেন, আহতরা এখন সুস্থ আছেন। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, আহতদের মধ্যে দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি দুইজন হাসপাতালেই ভর্তি আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে টহল পুলিশের গাড়ি খাদে, আহত ৪

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭