ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আয়েশা সিদ্দিকা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ওই ছাত্রী দাওকান্দি নামোপাড়া গ্রামের মুছা মিয়ার মেয়ে ও দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩ টার দিকে আয়েশা সিদ্দিকা সবার অজান্তে ঘরের ভেতরে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ওড়না কেটে আয়েশা সিদ্দিকাকে উদ্ধার করে। এ সময় বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও কিছুক্ষণ পরে সে মারা যায়।

স্বজনরা জানান, আয়েশা সিদ্দিকা দীর্ঘদিন থেকে শরীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েক মাস আগে তার একটি অপারেশন হয়েছে। অপারেশনের জায়গায় নতুন করে আবারো ব্যাথা অনুভব করছিলেন আয়েশা। আগামী সপ্তাহে তাকে আবারো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে এভাবে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০২:৪৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭