ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি বলেছেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে।’ আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকব।’

প্রেস সচিব বলেন, ‘সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।’

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি বাংলাদেশের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত জানান, তাঁরা বাংলাদেশকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাঁর দেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।’

দুই দেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব

আপডেট সময় ১২:১৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭