ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি। যাতে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, সরকারের সাহস থাকলে প্রশাসনকে ব্যবহার না করে জনগণকে মোকাবিলা করুক। যদি তারা ভালো কাজ করে থাকে এবং জনগণ তাদের বিজয়ী করে তাহলে বিএনপির কিছুই বলার নেই।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর নগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির আলোচনায় ড. আবদুল মঈন খান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে বিদেশে সবাইকে বোঝাতে হবে এ সরকার দশ বছরে কী করেছে। ৬৫ হাজার মামলা দেওয়া হয়েছে। সরকার একটি প্রভেদ সৃষ্টি করেছে যা নতুন প্রজন্মকেও জানাতে হবে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটে সরকার গঠন করতে চায়।

যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুন্নবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করবে বিএনপি: মঈন খান

আপডেট সময় ০১:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭