ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

তাহিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানজিনা আক্তার। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সৌদি প্রবাসী মুছা মিয়ার মেয়ে এবং বাদাঘাট আইডিয়াল ভিশন একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তানজিনা তার মায়ের সঙ্গে নিজ বসতঘরে মাছ কেটে রান্নার কাজে সহযোগিতা করছিল। মাছ কাটার এক পর্যায়ে হাত মুখ ধোয়ার কথা বলে বাথরুমে যায় তানজিনা।

কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৫টায় মুছা মিয়ার চাচাতো ভাই আব্দুল মালেক মাগরিবের নামাজ আদায়ের জন্য ওজু করতে গিয়ে দেখেন তার ভাতিজি গলায় ওড়না পেছিয়ে বাথরুমের কাপড় রাখার স্থানে ঝুলে রয়েছে। তানজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে সুর চিৎকার দিলে তার মা ও প্রতিবেশীরা তাকে নামিয়ে স্থানীয় বাদাঘাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে এস আই তপন চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

তাহিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭