ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও গবেষণা আরো সম্প্রসারণে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে মঙ্গলবার সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭ উত্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। বিলের বিধান অনুযায়ী নেত্রকোনা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জাতি, বর্ণ, লিঙ্গ, গোত্র ও শ্রেণির জন্য শিক্ষা উন্মুক্ত রাখার বিধানেরও প্রস্তাব করা হয়।

বিলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সমন্বয়ে এ বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, সিলেকশন কমিটি এবং সংবিধিবদ্ধ অন্যান্য কমিটি গঠনের বিধানের প্রস্তাব করা হয়।

বিলে ভাইস-চ্যন্সেলরসহ অন্যান্য কর্মকর্তা এবং কমিটির দায়িত্ব, ক্ষমতা ও কার্যক্রম, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের তহবিল, পরীক্ষা পদ্ধতি, সংবিধি প্রণয়ন, বিধি-প্রবিধি প্রণয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দেয়ার জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন

আপডেট সময় ০৯:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭