ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মাসেতু প্রকল্পের কাজ ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতোমধ্যে পদ্মাসেতু প্রকল্পের ভৌত কাজ ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুটি দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের ভৌত কাজ ৪৮ শতাংশ সম্পাদিত হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের ভৌত অগ্রগতি ৫১ শতাংশ, নদী শাসন কাজের অগ্রগতি ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণের অগ্রগতি ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ও সার্ভিস এরিয়া প্রকল্পের অগ্রগতি শতভাগ। সার্বিক ভৌত অগ্রগতি ৪৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মাসেতু প্রকল্পের কাজ ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭