ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরসজীব প্রতিবাদ: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা বর্তমান নব্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও এক চিরসজীব প্রতিবাদ। তিনি বলেন, একবিংশ শতকেও যার প্রাসঙ্গিকতা কেবল ইতিহাস পাঠই নয়, বর্তমান সাংস্কৃতিক সংকট অতিক্রমণের কাঙ্খিত পথের নির্দেশকও।

আজ মঙ্গলবার সকালে উত্তরা ক্লাবের লোটাস লাউঞ্জে ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগিতায় উত্তরা ইউনিভার্সিটি এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

ইনু বলেন, জাতীয় কবির প্রতিভার সর্বাপেক্ষা গৌরবের দিকটি হলো, তার ব্যক্তি ও সমষ্টির নির্বিরোধ মিলন। বিদ্রোহী কবি হিসেবে বাংলার সাহিত্যে তার স্থান অমর হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলনে বিভিন্ন প্রাবন্ধিকের প্রবন্ধের মাধ্যমে নজরুলকে নতুনভাবে জানা যাবে এবং বিদ্রোহী কবিকে নিয়ে গবেষণার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, নজরুল গবেষক ও এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিন, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন ও কবির নাতিনী খিলখিল কাজী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরসজীব প্রতিবাদ: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭