ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক আলগামন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আকবর আলী সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে ভাড়ায় যাচ্ছিলেন আকবর আলী। যাদবপুর গ্রামের সড়ক অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আকবর। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রাকচালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় চালক নিহত

আপডেট সময় ০৩:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭