ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় দুর্নীতিবাজদের এখনও ধরতে পারিনি: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন কোন মামলা করি না যেটা আমরা প্রমাণ করতে পারবো না। আমরা বড় দুর্নীতিবাজদের এখনও ধরতে পারিনি। তবে আমরা তাদের দিকে (বড় দুর্নীতিবাজদের) হাত বাড়ালে সে হাত আর তুলে আনবো না।’

ইকবাল মাহমুদ বলেন, ‘উন্নয়ন ও দুর্নীতি যমজ ভাই।’ উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতি যেন না বাড়ে সে ব্যাপারে সকলের সহযোগিতা চান তিনি।

বড় দুর্নীতিবাজদের প্রতি ইঙ্গিত করে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘‘ধরতে হবে মাথা’ তাহলেই দুর্নীতি কমে আসবে।’ তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবার সজাগ থাকতে হবে। দুদক একা কাজ করলে হবে না। সমাজের সব সেক্টরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে দুর্নীতির কুফল বোঝাতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বড় দুর্নীতিবাজদের এখনও ধরতে পারিনি: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০২:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭