ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

স্পিকারের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতে সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ৬৩তম সিপিসি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে স্পেনের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও স্পেনের সংসদীয় প্রতিনিধি দলের সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে।

রাষ্ট্রদূত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এর সফল আয়োজনের জন্য স্পিকারকে অভিনন্দন জানান। তিনি অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের সফলতারও ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে স্পেনের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। স্পেনের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য সেক্টরে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে নিয়ে কোহলির সেই সতর্কবার্তা উপেক্ষা করে ফের একই ভুল করছে ফুটবল বিশ্ব!

স্পিকারের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭