ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

দুগ্ধে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে ডেইরি বোর্ড: ছায়েদুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশে একটি ডেইরি বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি মোনবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী বলেন, এ জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০১৭’র প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করতে বাংলাদেশ ব্যাংকের ২শ’ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে জনপ্রতি ৪টি গরুর জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা এবং ১৩টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ধকবিহীন শতকরা ৫ ভাগ সরল সুদে ঋণ দেয়া হচ্ছে। এ কার্যক্রম দেশে ছোট ছোট খামার গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৭৫ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে ছায়েদুল হক বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চলতি অর্থবছরে ১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পসমূহে ৩৯৭ কোটি ১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

দুগ্ধে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে ডেইরি বোর্ড: ছায়েদুল হক

আপডেট সময় ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭