ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে সরকার উদ্যোগ নিয়েছে: ইসমাত আরা

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি। সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক লিখিত প্রশ্নের জবাবে ইসমাত আরা সাদেক বলেন, ১ম শ্রেণীতে (৯ম থেকে তদূর্ধ্ব) শূন্য পদের সংখ্যা ৪৮ হাজার ২৪৬টি, ২য় শ্রেণীতে (১০ থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৫৪ হাজার ২৯৪টি, ৩য় শ্রেণীতে (১৩ থেকে ১৭তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং ৪র্থ শ্রেণীতে (১৮ থেকে ২০তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।

তিনি আরও বলেন, শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২ম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ দপ্তর ও সংস্থা তাদের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে সরকার উদ্যোগ নিয়েছে: ইসমাত আরা

আপডেট সময় ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭