ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতামূলক কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া নারী ও শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও শোষন প্রতিরোধে সরকারের সাথে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে সামাজিক গবেষক, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও অভিবাবকদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

ডেপুটি স্পিকার বলেন, শিশু ও নারী নির্যতন, যৌন নীপিড়ন ও যৌন হয়রানি শুধু আইন করে প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সকল স্তরে মানুষের মধ্যে শিশু ও নারী নির্যাতন আইনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

নারী ও শিশুদের কল্যাণে গৃহীত সরকারের নানমুখী পদক্ষেপের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আইন করে শুধু সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। ‘নারী ও শিশু নির্যাতন আইন’ সম্পর্কে নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।

ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলই নারীদের জন্য সুবর্ণ সময়। এ সময়ে নারীদের সুরক্ষা দিতে না পারলে তাদের সুরক্ষা দেয়া আর কখনো সম্ভব হবে না।

অয়োজকদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের সভা সমাবেশ, সেমিনার শুধু আপনাদের রুটিন ওয়ার্কের অংশ হলেই হবেনা। যদি সত্যিকারে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এ সভার আয়োজন করে থাকেন তাহলে জনসাধরণকে আইন মানার জন্য তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেও আপনাদের কাজ করতে হবে।

শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল আলম দুদু, ইয়াসিন আলী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ মাহবুব আলী, কাজী রোজী, নুরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, লুৎফা তাহের, দ্য হাঙ্গার প্রেজেক্ট’র কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহ ও বিভিন্ন দেশি বিদেশি এনজিও প্রতিনিধি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতামূলক কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৮:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭