ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ময়মনসিংহে অল্পের জন্য ৩০ শিশুর প্রাণ রক্ষা

অাকাশ জাতীয় ডেস্ক:

একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে গেলো ময়মনসিংহের ৩০ জন শিশু শিক্ষার্থী। স্কুল ছুটি ঘোষণার কিছুক্ষণ পরেই ধসে পড়েছে ছাদের বিম। ফলে ঘটনাচক্রেই প্রাণ রক্ষা পেলো তাদের।ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা সরকারি প্রাইমারি বিদ্যালয়েন শিশু শ্রেণির ক্লাস ছুটি ঘোষণা করার ১৫ মিনিট পরেই হুড়মমুড়িয়ে ভেঙে পড়ে ছাদের বিমটি।

এই ঘটনায় স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একই সঙ্গে স্বস্তি এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনায় পরিণতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।একজন অভিভাবক বলেন, আর ১৫ মিনিট আগে ঘটনা ঘটলে মিডিয়ার মনযোগের কেন্দ্রে থাকতো এখন ময়মনসিংহ। ঝরে যেতে পারতো বহু প্রাণ। বলতে গেলে ভাগ্যগুণেই বেঁচে গেল ছেলে মেয়েরা। এই রকম একটি ভবনে কীভাবে ক্লাস চলে?

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্বীকার করেছেন এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। তিনি জানান, ‘আগে থেকেই স্কুল বিল্ডিংটিতে ফাটলো ছিল। এদিন বিম ধ্বসে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এই ধরনের একটি ভবনে আপনারা কীভাবে ক্লাস নিচ্ছিলেন-এমন প্রশ্নের জবাবে নীরব থাকেন প্রধান শিক্ষক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে অল্পের জন্য ৩০ শিশুর প্রাণ রক্ষা

আপডেট সময় ১২:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭