ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৬) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। রোববার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রী বাস তার সামনে থাকা কাঁচা সবজিবাহী নছিমনকে ধাক্কা দেয়। ওই বাসের ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির নছিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিয়ে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালাতেন।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি রাস্তার পাশে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে বাসের ধাক্কায় নছিমন চালক নিহত

আপডেট সময় ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭