ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

স্ত্রীর চলে যাওয়া ঠেকাতে সৎ শিশু ছেলেকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর তিন বছরের শিশু ফাহিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকার নদীর পাড় থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ফাহিমের সত্বাবা সোহাগ মিয়াকে আটক করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ তাঁর সেছলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের বাড়ি চাঁদপুরের ছেঙ্গারচর থানার মাইজকান্দি এলাকায়।

পুলিশ বলছে, সোহাগ জানিয়েছে, ফাহিম তাঁর স্ত্রী ফারজানার আগের স্বামীর সন্তান। সম্প্রতি ফারজানাকে তাঁর আগের স্বামী আবার বিয়ে করে নিয়ে যাওয়ার কথা জানান। ফারজানার চলে যাওয়া ঠেকাতেই তিনি গত ২৯ অক্টোবর গোপনে বাড়ি থেকে নিয়ে ফাহিমকে কড্ডা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেন।

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে প্রথমে চাঁদপুরের ছেঙ্গারচর থানার মাইজকান্দি এলাকার সোহাগের সঙ্গে একই এলাকার ফারজানার বিয়ে হয়। এর মাস ছয়েক পরে ফারজানা সোহাগকে ছেড়ে একই এলাকার ময়জুদ্দিনকে বিয়ে করেন। সেই ঘরে ফাহিমের জন্ম হয়।

এর পর ময়জুদ্দিন বিদেশে চলে যান। তখন ফারজানা ময়জুদ্দিনকে ছেড়ে আবার সোহাগকে বিয়ে করেন। তখন ফাহিমের বয়স ছিল ছয় মাস। ফাহিমকে নিয়ে সোহাগ ও ফারজানা পরে গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় এসে ভাড়াবাসায় বসবাস শুরু করেন। সেখানে ফারজানা স্থানীয় লিজফ্যাশন কারখানায় চাকরি নেন। সোহাগ কিছুদিন অন্য একটি কারখানায় চাকরি করে তা ছেড়ে দেন। প্রায় এক বছর চাকরি করার পর ফারজানাও চাকরি ছেড়ে দেন।

এর মধ্যে সোহাগ জানতে পারেন যে ফারজানার আগের স্বামী ময়জুদ্দিন বিদেশ থেকে বাড়িতে চলে এসেছেন। তিনি আবার ফারজানাকে বিয়ে করতে চান। এ খবরে সোহাগ গত ২৯ অক্টোবর সন্ধ্যায় গোপনে ফাহিমকে বাড়ি থেকে নিয়ে গিয়ে কড্ডা সেতুর ওপর থেকে ফেলে দেন। পরে বাড়িতে এসে সোহাগই আবার ফারজানার কাছে ফাহিমের কথা জানতে চান। তখন ফারজানাকে নিয়ে সোহাগ এদিক-সেদিক খোঁজাখুঁজির নাটক করে না পেয়ে বিষয়টি থানায় জানান।

পুলিশ জানায়, ফাহিম নিখোঁজ হওয়ার ঘটনা পুলিশকে জানালেও দুই-এক দিন পর সোহাগ আত্মগোপন করেন। এতে পুলিশের সন্দেহ হয়। পরে মোবাইল ফোন ট্রাক করে গত শুক্রবার রাতে ঢাকার গুলিস্তান থেকে সোহাগকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। পরে সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কড্ডা সেতুর কিছুু দূরে বাইমাইল এলাকা থেকে ফাহিমের লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফাহিমের মা ফারজানা বাদী হয়ে সোহাগকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

স্ত্রীর চলে যাওয়া ঠেকাতে সৎ শিশু ছেলেকে হত্যা

আপডেট সময় ১১:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭