ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ট্রাম্পের পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করব: মার্কিন কমান্ডার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার শীর্ষ পারমাণবিক কমান্ডার জন হাইটেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ’ পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করবেন। মার্কিন স্ট্রাটেজিক কমান্ডের প্রধান হাইটেন শনিবার ওয়াশিংটনে একটি নিরাপত্তা ফোরামে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন, কোনো দেশের ওপর পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দেয়া হলে সেটি হবে নিঃসন্দেহে ‘অবৈধ’ নির্দেশ এবং তিনি তা মানবেন না। মার্কিন স্ট্রাটেজিক কমান্ড আমেরিকার পরমাণু অস্ত্রের মজুদ তদারকির দায়িত্ব পালন করে।

পরমাণু অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কতটুকু তা নিয়ে গত মঙ্গলবার মার্কিন সিনেটে এক শুনানি অনুষ্ঠিত হয়। গত চার দশকের মধ্যে এই প্রথমবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এই শুনানি অনুষ্ঠিত হলো। এর আগে এ ধরনের সর্বশেষ শুনানি হয়েছিল ১৯৭৬ সালে।

মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনেটর ক্রিস মুরফি। তিনি ডোনাল্ড ট্রাম্পের কিছু স্বভাবের কথা উল্লেখ করে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট কোনো কিছু চিন্তাভাবনা না করেই পরমাণু অস্ত্রের হামলা চালানোর নির্দেশ দিয়ে দিতে পারেন বলে আমরা শঙ্কিত। ”
ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা এই আশঙ্কা করছেন যে, উত্তর কোরিয়ার সঙ্গে নির্বোধের মতো আচরণ করতে পারেন ট্রাম্প। কারণ তিনি এরইমধ্যে একাধিকবার উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেয়ার হুমকি দিয়েছেন এবং তা করতে হলে পরমাণু বোমা হচ্ছে সবচেয়ে ভালো অস্ত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ট্রাম্পের পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করব: মার্কিন কমান্ডার

আপডেট সময় ০২:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭